মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার আটপাড়ায় ২নং শুনই ইউনিয়ন যুবদলের নেতা মো. রাকিব হাসান পলাশের ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাকিব হাসাব পলাশের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান, ২নং শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সানজু, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন ইবনে জাবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ চৌধুরি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, প্রকৃত দোষীদের সঠিক তদন্তে মাধ্যমে গ্রেধতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version