শনিবার, অক্টোবর ৩১

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আব্দুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত নামের দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আশ্চর্যজনক ও হৃদয়বিদারক বিষয় হলো, দুই বছর বয়সী এই শিশু দুটি একই দিনে জন্মগ্রহণ করেছিল এবং একই দিনে তাদের মৃত্যু হলো।

এতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।​ সোমবার (২৬ অক্টোবর) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।​ নিহত আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র এবং মিফতাহুল একই গ্রামের আশরাফুলের কন্যা। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।​ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার ধারে খেলতে যায় দুই শিশু।

একপর্যায়ে তারা পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন।​

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version