সোমবার, সেপ্টেম্বর ১৪

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালকের গলায় ছুরি ঠেকিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক রাকিবুল হাসান (২৫) বাদী হয়ে ৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। (১৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত দুই আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনাটি ঘটে শনিবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকায়।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার জয়নালের ছেলে অন্তর (২২), ও রফিকুল ইসলামের ছেলে ইয়াছিন (২০)। এসময় ছিনতাইকারীদের সাথে থাকা অপর পলাতক আসামি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে মারুফ (২২) পালিয়ে যায়।

এজাহার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকার ইজিবাইকচালক রাকিবুল হাসান (২৫) শনিবার সন্ধ্যায় তাঁর সহযোগী আব্দুল আলীম (২৫) কে সঙ্গে নিয়ে আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্তরা একশত টাকার বিনিময়ে ইজিবাইক রিজার্ভ করে আঠারবাড়ী থেকে সোহাগী যাওয়ার কথা বলে যাত্রী বেশে ইজিবাইকে উঠে।

তাদের নিয়ে চালক সোহাগী যাওয়ার পথে রাত আনুমানিক পৌনে ৮টার দিকে সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কের কাছে পৌঁছালে যাত্রীবেশি দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় চাকু ঠেকিয়ে ইজিবাইক থামাতে বলে। চালক ইজিবাইক থামাতে না চাইলে ইয়াছিন তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে রাকিবুলের বাম হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তাকে রাস্তার পাশে ফেলে দেয়। পরে পলাতক আসামি মারুফ চালকের সহযোগী আব্দুল আলীমের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা চালায়। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ইজিবাইকের সামনের ক্যাশবক্সে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, অন্তর ও ইয়াছিন ইজিবাইকটি নিয়ে পালানোর সময় চালক ও তার সহযোগীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়। এতে ধৃত দুই আসামি আহত হয়। এ সময় টহলরত পুলিশ খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকসহ ছিনতাইকারী অন্তর ও ইয়াছিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধ দমনে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version