কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:

মৌলভীবাজারে কমলগঞ্জে সড়ক নিরাপত্তায় সচেতনতা বাড়াতে ও সচেতন চালকদের উৎসাহিত করতে এক ব্যতিক্রিমি আয়োজন সম্পন্ন হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ এবং সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, রুহি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. হাজী শাহ আলমের যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলাস্থ নিসচা’র অস্থায়ী কার্যালয়ে এ যৌথ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আবদুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সন্দ্বীপ তালুকদার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. এড. মোঃ আবু তাহের।

এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ড. হাজী শাহ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কমলগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই)আমির হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, ছরওয়ার শোকরানা নান্না,কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নিসচা কমলগঞ্জ শাখা উপদেষ্টা আবুল হোসেন,নিসচা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন,সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা গুরুত্বের সাথে উল্লেখ করেন যে, সড়ক দুর্ঘটনা রোধের প্রধান হাতিয়ার হলো ব্যক্তিসচেতনতা। নিয়মিত মানসম্মত হেলমেট পরিধান ও যথাযথ ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে অকাল প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আলোচনা পর্বের সমাপনীতে প্রবাসগামী সমাজসেবক ও পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমের হাতে নিসচার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরবর্তীতে দায়িত্বশীল চালকদের উৎসাহ দিতে ১০ জন মোটরসাইকেল চালকের মাথায় বিনামূল্যে সুরক্ষা হেলমেট পরিয়ে দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version