গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ​বুধবার (২৬ আগস্ট) সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বটতলা (মাংসহাটি) এলাকায় অবস্থিত আবুল কালামের মুরগির দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তল্লাশিকালে দোকানে মাটিতে পুঁতে রাখা ও বেড়ায় ঝুলিয়ে রাখা অবস্থায় ৫১ বোতল ভারতীয় অ্যালকোহলযুক্ত মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে Ice Vodka, McDowell’s No.1 এবং Ember Gold (মোট পরিমাণ ১৭.৮৭৫ লিটার)।

এছাড়া একটি জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। ​আটককৃত ব্যক্তিরা হলেন:​মো. আবুল কালাম (৪৫): গোহাট এলাকা, কামারজানি ইউনিয়ন।

​সবুজ মিয়া (২৮): দক্ষিণ আইনালেরতাড়ী এলাকা, খোলাহাটী ইউনিয়ন।​এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version