গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩ কেজি গাঁজাসহ বিটলু মন্ডল (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।​ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩ কেজি গাঁজাসহ বিটলু মন্ডলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।​ গ্রেফতারকৃত বিটলু মন্ডল গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মৃত জবান আলীর ছেলে।​ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর শিবলী কায়েছ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version