গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাদাৎ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।​ বুধবার রাতে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান ও জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) সুব্রত বিষয়টি নিশ্চিত করেছেন।​ দণ্ডপ্রাপ্ত আসামিরা যাবজ্জীবন তিন ভাই হলেন—১. হালিম (৩৯)২. হামিদ (৩৭)৩. মাহাবুব (৩৫)(তারা সবাই সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির ছেলে। দণ্ড ও জরিমানার বিবরণ কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​ মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ জানুয়ারি সকালে সুন্দরগঞ্জের দক্ষিণ শ্রীপুর গ্রামে আসামিরা একটি বিবাদমান জমির আইল তুলতে যান। এতে বাধা দেন তাদের ওয়ারিশ শাহাদাৎ হোসেন ও তাঁর স্বজনরা। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আসামিরা কোদাল ও লাঠি দিয়ে আঘাত করলে শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম গুরুতর আহত হন।​

আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শাহাদাৎ হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি সকালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বজন আতাউর রহমান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version