নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের গেরিয়া গ্রামে অবস্থিত ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. মাহবুব জামান খান নয়নকে আনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে তাকে এই উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দেবনাথের নেতৃত্বে অন্যান্য শিক্ষকমণ্ডলী নবনিযুক্ত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জানা গেছে, এর আগে গত ২৬ জুলাই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও কর্তৃপক্ষ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তার মনোনয়ন চূড়ান্তভাবে অনুমোদন দেয়।

নবনিযুক্ত সভাপতি মো. মাহবুব জামান খান নয়ন উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং তিনি বর্তমানে বারহাট্টা উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সভাপতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহবুব জামান খান নয়ন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “এই বিদ্যালয়কে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নতুন শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।”

নবনিযুক্ত সভাপতি আরও জোর দিয়ে বলেন, “শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের স্বার্থে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

শুভেচ্ছা বিনিময় ও বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিংধা ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য মিহির চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক রেবেকা আক্তার, খায়রুল ইসলাম, আব্দুল গফুর, গোলাম কিবরিয়া, রাসেল খান, আব্দুল কাইয়ুম, রনিক, এস. এম. সোহেল ও বীরেন্দ্র মণ্ডল। এছাড়া অভিভাবক প্রতিনিধি লাক মিয়া, আব্দুল খালেকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version