স্টাফ রিপোর্টার:

প্রাকৃতিক দূর্যোগ সুনামগঞ্জের হাওরাঞ্চলের জন্য একটি বড় সমস্যা। এই সমস্যা উত্তোরণের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সুনামগঞ্জ প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থেকে জন্য কাজ করছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর বাস্তবায়নে জেলা পর্যাযের প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সিএনআরএস প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায় । তিনি তাঁর উপস্থাপনায় বন্যার পূর্বাভাস পাওয়ার সাথে সাথে কীভাবে দ্রুত ও সমন্বিতভাবে সাড়াদান কার্যক্রম শুরু করা যায় এবং দুর্যোগকালীন সময়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে কীভাবে আরও কার্যকর করা সম্ভব, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা ও পরিকল্পনা তুলে ধরেন। দুর্যোগ আঘাত হানার পর ত্রাণের জন্য অপেক্ষা না করে, আধুনিক প্রযুক্তির সাহায্যে বন্যার পূর্বাভাস পাওয়ার সাথে সাথে যদি আগাম সাড়াদান নিশ্চিত করা যায়, তবে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।

এসময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁন,বিশ্ব খাদ্য কর্মসূচির সিলেট বিভাগীয় কর্মকর্তা মো: মামুনুর রশীদ, জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার মরিয়ম আক্তার, প্রেসক্লাবে সভাপতি অধ্যক্ষ (অবঃ) শেরগুল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফেরদৌস জাহান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, বাসস’র জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক, দৈনিক যায়যায় দিন এর জেলা প্রতিনিধি সুলেমান কবির। জেলা প্রশাসন, বিশ^ খাদ্য কর্মসূচী এবং সিএনআরএস-এর যৌথ উদ্যোগে মাঠ পর্যায়ে ত্রাণ ও উদ্ধার অভিযানের পূর্বপ্রস্তুতি নিশ্চিত করার কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সিএনআরএস মনিটরিং অফিসার অসীম নারায়ন সিংহ, সিএনআরএস, উপজেলা সমন্বয়কারী, সাইফুল আলম চৌধুরী, সিএনআরএস- মাঠ কর্মকর্তা,মাকসুদা হক মুন্নী বিজয় রায়,বিনয় ভূষন চৌধুরী প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version