মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেএকোণা ) প্রতিনিধি :

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নেএকোনার আটপাড়া’য় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহনূর রহমান ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগ শুধু স্মরণ করার জন্য নয়, বরং সেই চেতনাকে ধারণ করে দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের অবদান ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আরও মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্রে পরিণত হয়।

সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন। এ সময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাজিব আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক এবং আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর হোসেন আহমেদ একদিল, আটপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল করিম আঙ্গুর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আকরাম খান মুন্না। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version