সুনামগঞ্জ প্রতিনিধি :

জুলাই শহীদ দিবস একটি জাতীয় দিবস উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচী সুনামগঞ্জ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে। জুলাই শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতারও আয়োজন করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের  বড়ঘাট (১) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায়   বড়ঘাট বিদ্যালয প্রাঙ্গনে  জুলাই শহিদ দিবস উদযাপন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাণী দেব। 

সহকারি শিক্ষক নাজমা বেগমের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আমিনুল হক। এছাড়াও বক্তব্য রাখেন-সহকারি শিক্ষক ফৌজিয়া আক্তার, অমিতা রাণী গোস্বামী, নাছিমা বেগম, রুবিনা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন-আজকের শিশু আগামী দিনের ভবিষৎ।

তাই শিশুদের বেশী করে পড়াশোনা করতে হবে। দেশ গঠনে যুগে যুগে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্রকে মুক্ত করতে, বৈষম্যহীন সমাজ নিণির্মাণের জন্য জুলাই গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সারাদেশে ১৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর মধ্যে ১৩৩ জন ছিলেন শিশু। ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। তাই ছাত্রদের দেশ প্রেমিক হতে হবে। পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। পরে শহীদদের আতœার মাগফেরাত কামনা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version