মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদর মডেল থানা থেকে পালিয়ে যাওয়া হাসিনা বেগম (৩৫) এক নারী আসামীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানী ঢাকার কেরাণীগঞ্জের একটি বাসা থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়। শ‌নিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

আসামী হাসিনা বেগম মাদারীপুর পৌরসভাধীন থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগম নামে এক নারীকে আটক করে সদর মডেল থানাধীন ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান।

পরে তাকে মাদারীপুর সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মূল থানা ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম চলমান রয়েছে। সেখানে আসামীদের জন্য কোনো হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। পরে রাত দেড়টার দিকে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।

পুলিশ হেফাজত থেকে আসামী পালানোর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) রমজান আলী সজল ও এক কনস্টেবলকে পরদিন শুক্রবার প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবুল কালাম আজাদ বলেন, আসামী হাসিনা বেগমের থানা থেকে পালানোর ঘটনায় পুলিশ সুপার স্যারের নির্দেশে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে এ ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া আসামীকে পুলিশ পুনরায় গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করে। শুক্রবার রাতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। পরে আসামীকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version