তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ই জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডস্থ গিয়াসনগরের নিতেশ্বর এলাকায় অবস্থিত এম সাইফুর রহমান কনভেনশন হলে- এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডা, জে এম জাহিদ হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, এমপি, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

সভায় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা বিএনপি’র নেতৃবৃন্দ এ সময় প্রধানমন্ত্রীর কাছে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন। এবং তিনি বাস্তবায়নে যথাযথভাবে কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version