মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে শরীয়তপুর-২ অঞ্চলের ফাসিয়াতলা ও সমিতিরহাট শাখার ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ২৫ জন সদস্যের মাঝে ৫০টি AWD (Alternate Wetting and Drying) পাইপ বিতরণ এবং এর সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার ফাসিয়াতলা বাজারে সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন।

তিনি তার বক্তব্যে বলেন, ব্র্যাকের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ দেশের কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। AWD প্রযুক্তির ব্যবহারে উৎপাদন ব্যয় কমবে, কৃষকের মুনাফা বৃদ্ধি পাবে এবং দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক বলেন, AWD আধুনিক কৃষিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় ২৮ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব, যা টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক বাঁধন রানী দাস বলেন, ব্র্যাক শুধু ঋণ প্রদানেই সীমাবদ্ধ নয়, সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ক্রেডিট প্লাস কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এর অংশ হিসেবে AWD পাইপ, ফিড পিলেট ও ক্রাশার মেশিন, হাঁসের বাচ্চা, মাছের পোনা বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

AWD পাইপ ও প্রশিক্ষণ পেয়ে উপকারভোগী সদস্যরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা AWD প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে পানি সাশ্রয়, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের জেলা সমন্বয়ক মিটু রানী, এলাকা ব্যবস্থাপক (দাবি) দেলোয়ার হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) সম্রাট হোসেনসহ সংশ্লিষ্ট শাখাসমূহের শাখা ব্যবস্থাপকবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version