মেহেদি হাসান রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও একজন আহত হয় । বুধবার(১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) ও কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সকালে তারা তিনজন একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ যন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময়ে সেচ পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে তারা তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে মজিবর রহমানের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জালালকে মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় মিঠু নামে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version