গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ এর পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। লাইট বন্ধ করে তাদের ফিরিয়ে নিয়েছে ভারতীয় বিএসএফ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাঁপানিয়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়। শনিবার (৬ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি মেইন পিলারের কাছ দিয়ে ১৭ জন বাংলাভাষী মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা। ভুক্তভোগীদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু ছিল।

বিএসএফ-এর এই তৎপরতা টের পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তীব্র প্রতিরোধ গড়ে তোলে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে জিরো লাইনে কড়া পাহারার ব্যবস্থা করা হয়। বিজিবির এই অনড় ও সাহসী অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশের ভেতরে ঢোকাতে ব্যর্থ হয়। এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘ঘটনাটি জানার পর থেকেই আমরা সীমান্তে অতিরিক্ত টহল ও জনবল বৃদ্ধি করি।

শুরুতে মানবিক দিক বিবেচনা করে তাদের জিরো লাইনে অবস্থান করতে দেওয়া হলেও, সন্ধ্যার পর আমরা তাদের কঠোরভাবে নোম্যান্সল্যান্ডে পাঠিয়ে দিই।’ তিনি আরও জানান, রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে, বাংলাদেশে পুশইন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে তারা ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদার রাখা হয়েছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধে ভারতের পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ায় সীমান্ত এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version