রবিবার, সেপ্টেম্বর ২০

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ‎শনিবার(৬ জুন) সকালে উপজেলার গাছাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাত ১টার দিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকেরা হলেন- গাছাবাড়ী এলাকার লাবু মিয়া, রহমত উল্লাহ ও নিরব মিয়া। এ ঘটনায় স্বাধীন ব্যাপারী নামে অভিযুক্ত এক যুবক পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফোনে কথা বলার সময় শুক্রবার রাত ১টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হন। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় অভিযুক্ত চার যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। খবর পেয়ে শনিবার সকালে গাছাবাড়ী এলাকা থেকে ৩ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় স্বাধীন ব্যাপারী নামে আরেক যুবক পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন।  গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version