গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এক তরুণকে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক শিক্ষককে গণধোলাই দিয়ে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আজ শুক্রবার (৫ জুন) উপজেলার ‎বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

আটক মাদ্রাসা শিক্ষকের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন শিক্ষক। পুলিশ ও স্থানীয়রা জানান, ‎শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এক শিক্ষার্থীর চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে তারা অফিস কক্ষে গিয়ে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে শিক্ষক রবিউল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয়।

‎স্থানীয় বাসিন্দা মাহাবুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে ওই একটি বিষয় নিয়ে জোড়াজুড়ি করছিলেন। একপর্যায়ে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক রবিউল ইসলাম প্রায় এক মাস আগে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ‎সাঘাটা থানার ওসি মাহাবুবুর রহমান। তিনি বলেন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রবিউল ইসলামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন ও-ই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version