রবিবার, সেপ্টেম্বর ২০

মেহেদি হাসান রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:

নৃশংসভাবে হাতুড়ি বা ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন এরপর সেই রক্তের দাগ ঢাকতে এবং পাপ লুকাতে নিজের শোবার ঘরের মেঝে খুঁড়ে মাকে পুঁতে রাখা হয় লাশ। শুধু পুঁতে রেখেই ক্ষান্ত হয়নি, স্বাভাবিকভাবে সেই ঘরের চৌকিতেই রাত কাটিয়েছে ঘাতক।

এমনই এক ঘটনা ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে। বুধবার (৩ জুন)মধ্যরাতে ছেলে জুয়েল মিয়ার (৪০) ঘরের মেঝে খুঁড়ে ষাটোর্ধ্ব মা মারুফা বেগমের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ছেলে জুয়েল।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে জুয়েলই তার মাকে নৃশংসভাবে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছিল। এই ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version