তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

এশিয়ার অন্যতম, দেশের বৃহত্তম হাকালুকি হাওর, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে ভূমিকা রেখেছেন জুড়ী উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে, মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: মনিরুজ্জামান। অভিযানে সহায়তা প্রদান করেন জুড়ী থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকা। এছাড়াও পৃথক আরো একটি অভিযান চালিয়ে মাছ আহরণ ও সংরক্ষণের পাশাপাশি কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮ অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। এর মধ্যে কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের এ উদ্যোগে উপকৃত পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন। উপজেলা প্রশাসন জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে পোনা মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version