স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ১৯-২১ মে ২০২৬ খ্রি তারিখ সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত  হয়েছে। সুনামগঞ্জস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, ইমাম ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন ।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আল-মিনান নূর, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা কেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাদাত হসেন ও অন্যান্য।

প্রশিক্ষণ পরিচালনা এবং খাদ্য ভিক্তিক পুষ্টি ফলিত পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর সুনামগঞ্জ আঞ্চিলিক প্রধান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুছ সালেহীন। প্রশিক্ষণে দুই গ্রুপে সুনামগঞ্জ শহরের বসবাসরত শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, ইমাম ও এনজিও সংস্থার প্রতিনিধিগণ (মোট ৩০ জন) এবং কৃষক-কৃষাণী (মোট ৩০ জন)  অংশ নেন।

  প্রশিক্ষণে বক্তারা বলেন, খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি সৃজন, পুষ্টিহীনতা দূরীকরণ, বেকার সমস্যা সমাধান ও স্বকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনে শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version