রবিবার, সেপ্টেম্বর ২০

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিবার্চন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নিবার্চনে মো. আনোয়ার হোসেন সভাপতি ও মো. আরশেদ আলী সাধারন সম্পাদক নিবার্চিত হয়েছেন। প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান গতকাল (বৃহস্পতিবার) নাগরপুর মহিলা কলেজে সকাল নয়টা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৪৮৫ জন ভোটারের মধ্যে ৪৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিবার্চনে মো. আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে সভাপতি ও মো. আরশেদ আলী ২১০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নিবার্চিত হয়েছেন। নিবার্চিত অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি মো.আনিসুর রহমান, মো. আসাদুজ্জামান আনসারী, মো. মনির হোসেন, মোহাম্মদ আলী, মো. সুলতান বাদশা।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিতরা হলেন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সাংগনিঠক সম্পাদক মো. আজিজুল হক খান, অর্থ সম্পাদক ফারুক আহামেদ, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version