রবিবার, সেপ্টেম্বর ২০

মোঃ নাজমুল হাসান অপু। তালতলী প্রতিনিধি:

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছোটবগী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা ছোটবগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।

এ সময় পিকআপটি থেকে অবৈধভাবে পরিবহন করা ৬ লক্ষ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। পরবর্তীতে জব্দকৃত এই চিংড়ি রেণুগুলো তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

অবৈধ রেণু পরিবহনের দায়ে আটক পিকআপ চালক ও হেলপারের কাছ থেকে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নেওয়া হয় এবং তাদের পিকআপসহ ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম বলেন, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version