সোমবার, সেপ্টেম্বর ২১

রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ত্রৈমাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল বেলা জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান এবং জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির কামারুজ্জামানসহ স্থানীয় নেতারা। সম্মেলনে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version