গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেন আব্দুল মোতালিব সরকার। গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী হাসান মিনারুল (২৭), পিতা-রমজান আলী আকন্দ, সাং-ঘোড়াবান্ধা মধ্যপাড়া, ডাকঘর-হালিমনগর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা এবং ইসরাফিল সরকার কেনু (৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার সরকার, সাং-পাড়া আমলাগাছি, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা।

ডিবি পুলিশের তথ্যমতে, পলাশবাড়ী থানার মনোহরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোড়াবান্ধা (মধ্যপাড়া) গ্রামে অভিযান চালিয়ে মিনারুলের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়ন কক্ষ থেকে ১০০ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একই ঘটনায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি নষ্ট ও বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন— মোঃ সাদনান আহমেদ শুভ (২৩), সাং-পুটিমারী, থানা-পলাশবাড়ী এবং মোঃ সবুজ সরকার (৩৫), সাং-পূর্ব কোমড়নই কুঠিপাড়া, থানা-গাইবান্ধা সদর। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন মূলে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version