হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার ড্রেস হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এবং সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক জোবায়ের হোসাইন।

মাদ্রাসার শিক্ষক ও ষোলপাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক মাস্টার রুহুল্লাহ তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক মাস্টার খাইরুল আরেফিন, মাস্টার মোহাম্মদ আলী সায়েম, আনিসুর রহমান, আল আমিন, মুফতি রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ষোলপাই নূরে মদিনা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা, মুখুরিয়া এম এ হামিদ ইসলামিয়া কিন্ডার গার্টেন ও মাদ্রাসা, মুখুরিয়া সিদ্দিকিয়া নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং পালুহাটি নাসরুল উম্মাহ আল ইসলামী একাডেমির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version