নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় গৃহবধূকে কৌশলে ঘরে আটকে রেখে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আসুক মিয়ার (৪৫) বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আসুক মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের সরকার মিয়ার ছেলে এবং স্থানীয় বাজারের একজন কলা ব্যবসায়ী।

শুক্রবার (১৫ মে) সকালে এতথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ‍ওসি মো. নাসির উদ্দীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (২০) ও তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। বর্তমানে বোরো ফসলের মৌসুম চলায় তারা নিজ গ্রাম পাঁচহাটে আসেন এবং বাজারের পাশের একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে সাময়িকভাবে বসবাস শুরু করেন।

গতকাল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী নয়ন মিয়া হাওরে কাজ করতে যান। এ সুযোগে স্থানীয় দুই নারী স্বপ্না ও সাবিহা গৃহবধূকে কৌশলে আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত আসুক মিয়া। ভুক্তভোগী ঘরে ঢোকা মাত্রই স্বপ্না ও সাবিহা বাইরে থেকে দরজা আটকে দেন।

অভিযোগে জানা যায়, ঘরে একা পেয়ে আসুক মিয়া ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার পরিহিত পোশাক ছিঁড়ে ফেলা হয়। এসময় নারীর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসুক মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই দিনই থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, “শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পরপরই আমরা মামলা গ্রহণ করেছি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version