সোমবার, সেপ্টেম্বর ১৪

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আব্দুল্লাহ নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ একই গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। শিশু আব্দুল্লাহ বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত শরীর নিয়ে বেলা আনুমানিক ১টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে একা গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে শিশুটির পায়ের জুতা পানিতে ভেসে গেলে সে তা ধরার চেষ্টা করে। ধারণা করা হচ্ছে, জুতা উদ্ধার করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায় সে।

দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আব্দুল্লাহকে খুঁজতে বের হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সুরমা নদীতে তার নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে দ্রুত তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, ‍“আমরা ডিউটি অফিসারের মাধ্যমে খবরটি পাওয়ার পরপরই ঘটনাস্থলে সেকেন্ড অফিসারকে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

বর্ষা ও বৃষ্টির মৌসুমে হাওর ও নদীবেষ্টিত এ অঞ্চলের শিশুদের জলাশয়ে গোসল করার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version