নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার বেতাটি গ্রামের পঞ্চমোড়ে সোমবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ ও ‘অপপ্রচারের’ প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করে।

​ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মো. সাজল মিয়া, লিটন সরকার, আশা মনি, সুমাইয়া আক্তার, আব্দুল মতিন, মনি আক্তার প্রমুখ।

বিক্ষোভকারীরা একই সাথে স্থানীয় ‘রুবেল’ নামক এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, বাটপারি ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন।

​বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, “মাহিদ আহমেদ আনসারী একজন সজ্জন ব্যক্তি। এলাকার উন্নয়ন ও জনসেবায় তার ভূমিকা প্রশংসনীয়। অথচ তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি কুচক্রী মহল তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।” অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

​মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি চলাকালে এলাকায় বিপুল সংখ্যক উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version