মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন চানপুর ব্রিজ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প)। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. হানিফ (৪০) এবং মো. সেন্টু মিয়া (২৫)।

শুক্রবার (৮ মে) বিকেলে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে র‍্যাব-১৪ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন চানপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাবের একটি আভিযানিক দল।

এ সময় একটি যাত্রীবাহী ভ্যান তল্লাশিকালে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের কাছে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেখানো তথ্যমতে, নেট দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আট কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ নয়শো টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করে র‍্যাব।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে র‍্যাবের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version