নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সরকারি মহিলা কলেজে মাদক, জুয়া, অনলাইন ভিত্তিক গুজব, অপপ্রচার ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিনের সভপাততিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক এসব ব্যাধির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “মাদক, জুয়া, অনলাইন গুজব, অপপ্রচার, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধিগুলো আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও যোগ করেন, যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোনা জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে। তবে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি।

অনলাইন নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, “নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের ওপর আঘাত হানা অনলাইনভিত্তিক গুজব ও অপপ্রচার আমরা কঠোর হস্তে দমন করব। ডিজিটাল প্ল্যাটফর্মে কোনোভাবেই অস্থিরতা ছড়াতে দেওয়া হবে না।”

এছাড়াও তিনি শিক্ষার্থীদের জীবনকে ভালোবাসার আহ্বান জানিয়ে বলেন, মানসিক সংকটে আত্মহত্যার পথ বেছে না নিয়ে জীবনকে জয় করতে হবে। অপরাধীদের বিষয়ে কোনো আপস করা হবে না জানিয়ে তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার অনুরোধ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা রোভার সম্পাদক মো. আমিনুল ইসলাম রিজভী, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান খান প্রমুখ।

বক্তারা, বর্তমান সময়ে কিশোরী ও তরুণীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার এবং বাল্যবিবাহের মতো অভিশাপ থেকে সমাজকে মুক্ত রাখতে একাত্মতা প্রকাশ করেন।

সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্রী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version