মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মুহতামিম আমানুল্লাহ মাহমুদী সাগরের (৩০) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেত্রকোনা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মদন আমলী আদালতে হাজির করা হয়।

​আদালতের বিচারক মোহসিনা ইসলাম আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

আজ ভোরের দিকে এ মামলার প্রধান আসামি আমানুল্লাহ মাহমুদী সাগরকে ‌র‍্যাব-১৪ ময়মন‌সিং‌হের গৌরীপুর থানা এলাকা থে‌কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি মদন উপজেলায় হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version