আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়া উপজেলার সুমাইখালী হাওরে টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ বোরো ধানক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (৫ মে) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় তিনি হাওরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তৌসিফুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক হাজী আনোয়ারুল হক, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, দ্যা মেইল বিডির স্টাফ রিপোর্টার রফিক তালুকদার, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা। এ সময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

