পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের লোহাগাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা, সুবিধা এবং স্থানীয় বিরোধ কীভাবে সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তি করা যায়—এসব বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুযোগ-সুবিধা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

ভিডিও চিত্রের মাধ্যমে গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব ও সফলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় ৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পর্যায়ক্রমে গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন মতামত প্রদান করেন। চেয়ারম্যান শহীদ হোসেন তার বক্তব্যে বলেন, “স্থানীয়ভাবে সৃষ্ট বিরোধগুলো গ্রাম আদালতের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে।”

তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে প্রদর্শিত ভিডিওর ওপর একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চেয়ারম্যান। 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version