ডা.এম.এ.মান্নান  নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ ৬নং ওয়ার্ডে ধলেশ্বরী নদীতে পরিচালিত এ অভিযানে অবৈধ ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী ও আশপাশের ফসলি জমির পাশবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে স্থানীয় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পায়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করে দেয়। অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “সরকারি বিধিমালা অমান্য করে পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না।

জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version