ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় শিক্ষার মানোন্নয়ন ও প্রগতিশীল উদ্যোগকে উৎসাহিত করতে হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গণি মল্লিক মাখন, মজিবর রহমান মজু, উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাসান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সভাপতি সোহাগ সরকার এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ আরও অনেকেই।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ এবং নতুন প্রজন্মকে নৈতিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায় বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version