স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। জানিগাঁও ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজনে জানিগাঁও গ্রামের মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার জানিগাঁও গ্রামের মাঠে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লক্ষণশ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন, হাওরবাচাঁও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, লক্ষণশ্রী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলা উদ্দিন, বাহার মিয়া, ব্যবসায়ী রকিব তালুকদার, জানিগাঁও গ্রামের আব্দুল হাই, সিরাজ মিয়া, প্রবাসী সজিব মিয়া, আশ^াব আলী, নৌবাহিনী সদস্য (অবঃ) মহসিন মিয়া, ব্যাবসায়ী আব্দুল আলিম প্রমুখ।
খেলা পরিচালনায় ছিলেন-আব্দুল ওয়াহাব, রাকিব মিয়া, মাসুক আহমেদ, ওলিউর রহমান। রেফারীর দায়িত্ব পালন করেন মাসুক মিয়া, শাহজাহান, ইমরান। উল্লেখ্য খেলায় ৪৮টি টিম অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় সাব্বির এফসি বনাম সালেহ আহমদ একাডেমী অংশ গ্রহন করে। সাব্বির এফসি ০১ (এক) গোলে জয়ী হয়।

