নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত আসামির নাম মো. আমির (২৮)। গ্রেফতারকৃত আসামি মো. আমির ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মাইজবাড়ী এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

রবিবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি), র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন সাহেব বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে মো. আমিরকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটি।

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। এ মাদক মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। তবে রায় ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পরবর্তী আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে এরই মধ্যে সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version