তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ি গ্রামের বাসিন্দা পরিবেশ ও সংবাদকর্মী খোর্শেদ আলম। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে হলুদ তরমুজ চাষাবাদের শখ জাগে তার। পরীক্ষামূলকভাবে ২০২২ সালে প্রথমবারের মতো এই তরমুজ চাষ করে সফল হন তিনি।

এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তার। জুড়ীতে হলুদ তরমুজ চাষের প্রথম উদ্যোগে এই তরুণ উদ্যোক্তার। প্রতিবছর নতুন প্রজাতির হলুদ তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন।

একসময়ের পতিত জমি আজ সবুজ তরমুজ খেতে রূপান্তরিত হয়েছে। দিগন্তজোড়া সবুজ মাঠে বাম্পার ফলন যেমন খোর্শেদ আলমের মুখে আনন্দের হাসি ফুটিয়েছে, তেমনি স্থানীয় মানুষজন ও কৃষিপ্রেমীদের কাছে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version