তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলোচিত জুনায়েদ হত্যা কাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে থানা পুলিশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সাথে জড়িত মোঃ মারুফ (২৪) ও মোঃ জুয়েল মিয়া (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তারা উভয়েই শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাসিন্দা। গত ৩১শে মার্চ ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

তবে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না। উল্লেখ্য, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় মামলা নম্বর ২৪, তারিখ ৩১ মার্চ ২০২৬, বাংলাদেশ পেনাল কোডের ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় স্থানীয় এলাকাবাসীসহ সাধারণ মানুষের।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version