কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১৪ ফুট লম্বা এবং ৪০ কেজি ওজনের এই অজগরটি লাউয়াছড়া বন সংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসতবাড়িতে ঢুকে পড়ে।

আতঙ্কিত না হয়ে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১২টার দিকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, সাপটি বেশ বড় এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের উপস্থিতিতে রাতেই এটিকে উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বলেন, সাপটি সুস্থ থাকায় কোনো বিলম্ব না করে পর্যবেক্ষণ শেষে রাতেই সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version