মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এলাকায় পোস্টার লাগিয়েছেন, মাইকিং করেছেন। মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছেন। এভাবেই নিজ এলাকার মানুষকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার।

বরিশাল রেঞ্জের ডিআইজির কাছে স্মারক দেন

স্থানীয় সূত্রে জানা গেছে,ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে মাদকের বিস্তার ঠেকাতে নিজ উদ্যোগে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন তিনি। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর পাশাপাশি মাইকিং করে প্রচারণা চালান। তাঁর প্রচারণায় মাদক থেকে দূরে থাকা এবং তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) কাছে স্মারক দেওয়া হচ্ছে।

তবে শুধু প্রচারণার মধ্যেই থেমে থাকেননি রুহুল আমিন। মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি, ঝালকাঠির জেলা প্রশাসক, পুলিশ সুপার, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এবং নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন তিনি।

নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে স্মারক দেওয়া হচ্ছে।

স্মারকলিপিতে এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

জেলা গোয়েন্দা ( ডিবি)ওসির কাছে স্মারক প্রদান

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এর প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার। আমি একজন আইনজীবী হিসেবে আমার জায়গা থেকে সেই চেষ্টা করছি।’

তিনি বলেন, শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্ব দিতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version