শনিবার, সেপ্টেম্বর ২৬

মো.ফখর উদ্দিন,আনোয়ারা (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে জিন্নাত আরা ঝিনুক (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত জিন্নাত আরা ঝিনুক ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাঁদের সাত মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম মোহাম্মদ রায়হান।

নিহতের স্বামী ওমর ফারুক জানান, আর্থিক সংকটের কারণে তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখেছিলেন। পরে সেই স্বর্ণালংকার ফেরত আনার জন্য তাঁর স্ত্রী চাপ দিচ্ছিলেন। এ বিষয় নিয়ে আগের রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। সকালে তিনি বাইরে গেলে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে জানালা দিয়ে তাকিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে স্ত্রীকে নিচে নামান।

এদিকে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যা। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ঘটনার পর আত্মহত্যার সময় ধারণ করা ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, জিন্নাত আরা ঝিনুক ওড়না দিয়ে ঘরের পাখার সাথে ফাঁসি দিয়ে ঝুলে পড়েন এবং এ সময় তাঁর স্বামী ওমর ফারুককে দরজা খোলার জন্য চিৎকার করতে শোনা যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version