শনিবার, সেপ্টেম্বর ২৬

মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি:

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢলুয়া কড়ইতলা এলাকায় হাজি বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানটি পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ এবং অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রিয়াজুল ইসলামকে ১৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৭ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ হাজার টাকা। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার বাসিন্দা।

প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version