শনিবার, সেপ্টেম্বর ২৬

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের চন্ডীপাড়া গ্রামে ২২ মার্চ শনিবার দিবাগত রাতে শয়ন ঘর থেকে আলামিন(২২) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ। মৃত আলামিন ফারুক ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আলামিনের সঙ্গে পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার দিবাগত রাতে আলামিনের সাথে পরিবারের টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটি চলছিল।

একপর্যায়ে রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে স্ত্রী বৃষ্টি খাতুন ঘুম থেকে জেগে দেখে তার স্বামী ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।তার স্রীর চিৎকার চেচামেচিতে পাশের ঘরে থাকা শাশুড়িসহ পরিবারের সদস্যরা দ্রুত এসে তার স্বামীকে নিচে নামালেও ততক্ষণে তিনি মারা যান।

খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সাপাহার থানার ওসি তদন্ত আলিফ হোসেন জানায়, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে,ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version