শনিবার, সেপ্টেম্বর ২৬

গাইবান্ধা:

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ। মাছটি এক নজর দেখতে এবং টাটকা মাছের স্বাদ নিতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। শেষ পর্যন্ত মাছটি এক লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে আজ শুক্রবার ভোরে  ব্রহ্মপুত্র নদের কামারজানি এলাকায় মোস্তাফা জেলের জালে  এই বিশালাকৃতির বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ডাঙায় তোলার পর উৎসুক মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

জেলেরা মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে এলে সেখানেও ভিড় জমে যায়। ​ ​মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লক্ষ টাকা দিয়ে কিনে নেন। এরপর তিনি মাছটি গাইবান্ধার পুরাতন বাজারে নিয়ে গিয়ে কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। বাজারে মাছটি ১১ শ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। বড় মাছের স্বাদ নিতে সাধারণ মানুষ লাইন ধরে তাদের সাধ্যমতো মাছ কেনেন।

​বিশালাকৃতির এই মাছটির অংশ কিনতে পেরে খুশি ক্রেতারাও। মাছ কিনতে আসা আঃ আজিজ নামের এক ক্রেতা জানান , “এত বড় মাছ এককভাবে কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু ব্রহ্মপুত্রের টাটকা ও বড় মাছের স্বাদ নেওয়ার খুব ইচ্ছা ছিল। তাই ২ কেজি মাছ কিনেছি। আমার মতো অনেকেই এভাবে কেজি দরে ভাগ করে মাছ কিনেছেন।”জেলেদের মুখে হাসি ফুটিয়েছে এই বাঘাইর মাছ। ব্রহ্মপুত্রে সচরাচর এত বড় মাছ ধরা না পড়লেও মাঝেমধ্যে এমন বড় মাছ পাওয়া যাওয়ায় স্থানীয় মৎস্যজীবীরা বেশ আশাবাদী।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version