শনিবার, সেপ্টেম্বর ২৬

টাঙ্গাইল প্রতিনিধিঃ

ফুপা ফুপির সাথে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ৮ বছরের আলিফার ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে। টাঙ্গাইলে নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের মামুদনগর-কাশাদহ রাস্তায় আজ বিকেলে ইটভাটার অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে ৮ বছরের আলিফা। প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা জানায়, কাশাদহ গ্রামের বাবুলের মেয়ে আলিফা (৮) ফুপাতো বোন রাফা সাকিয়া (৪), মাইশা (৩) ফুপু রত্না আক্তার (২৪) ও ফুপা আমিরুলের মোটরসাইকেলে বেড়াতে গিয়ে ঘরে আর হলো না আলিফার।

পথচারী ও ঘটনাস্থলের আশেপাশের বাড়ির লোকজন জানায়, তিনটি শিশুসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার পথে, ট্রাক্টারকে সাইট দিতে গিয়ে ভাঙা রাস্তায় পড়ে গিয়ে ট্রাক্টরের চাকার তলে পিষ্ট হতে পারে। আবার কেউ কেউ বলছে, বেপরোয়া গতিতে চলা অবৈধ ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে, ঘটনা স্থলেই পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে আলিফা।

এ ঘটনায় গুরুতর আহত অপর চারজনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরতরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version