দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শমশেরনগর, কামুদপুর, দেওড়াছড়া বধ্যভূমি ও দলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এদিকে সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান,এসময় সাথে ছিলেন কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল। কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র- ছাত্রীরা ।

দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়াও মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে বিকাল ৪টায় মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনাসভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন,মণিপুরী সমাজকল্যাণ সমিতি’র সভপতি প্রতাপ চন্দ্র সিংহ,ললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য গৌরহরী চ্যাটার্জী,বীর মুক্তিযোদ্ধা নিমাই সিংহ,কমলগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমূখ। আলোচনা সভা শেষে রচনা,কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা,পরে ললিতকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version