টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন কে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের বিরুদ্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রর্থীর বিরুদ্ধে অবস্থান, চাঁদাবাজী, ভূমি দখল, দলীয় কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

এছাড়াও দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানকে চাঁদাবাজি, মাদক সেবন ও দলীয় সিদ্ধান্তের বিরোধিতা ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান সহ নানা অভিযোগের প্রমাণ সাপেক্ষে জেলা বিএনপি’র সিন্ধান্তে বহিষ্কার করা করা হয়েছে।

আজ ২৫শে মার্চ বুধবার টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে রফিজ উদ্দিনের বিরুদ্ধেচাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অপকর্মের সুনির্দিষ্ট প্রমানের কথা উল্লেখ করে তাকে দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার আদেশ দেয়া হয়েছে। এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম বলেন, রফিজ উদ্দিনের বহিষ্কারের বিষয়টি আমি আজ অবগত হয়েছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version