জামালপুর প্রতিনিধি: বিত্র ঈদকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরে ঈদ উপহার বিতরণ করেছে ‘এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুর’।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের আরামবাগ এলাকায় প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলী, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকাম এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সমাজের একটি বড় অংশ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগটি তাদের সেই বঞ্চনা কিছুটা হলেও লাঘব করবে। এ সময় বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সরকার এবং সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব।

আলোচনা শেষে সারিবদ্ধভাবে হতদরিদ্র প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুষ্টিকর ও নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল- পোলাওয়ের চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, লবণ, আলু, সেমাই, দুধ, খেজুর এবং সাবান।

বর্তমান অর্থনৈতিক পেক্ষাপটে ঈদের আগে এমন উপহার পেয়ে দারুণ খুশি দরিদ্র পরিবারগুলো। এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুরের এমন মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version